ট্রাফিক পুলিশসংকট নিয়ন্ত্রণহীন যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবলসংকট চরম আকার ধারণ করায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ট্রাফিক কর্মকর্তারা জানান, ট্রাফিক পুলিশের লোকবলসংকট না পূরণ হওয়া পর্যন্ত যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রাফিক সার্জেন্ট জানান, সিলেটে ২০ জন সার্জেন্টের বিপরীতে আছেন মাত্র আটজন। ১২টি পদ শূন্য। তিনজন ট্রাফিক পরিদর্শকের মধ্যে মাত্র একজন আছেন। আর ২০০ জন ট্রাফিক কনস্টেবলের ৮৪ জন কর্মরত। ১০৬ জন কনস্টেবল নেই। এ লোকবল-কাঠামোই বলে দেয় ট্রাফিক কতটা অসহায়। সিলেটে ট্রাফিক পুলিশের ডিসির দায়িত্ব পাওয়া নগর পুলিশের উপকমিশনার আহসান হাবিব বলেন, ‘লোকবলসংকট থাকায় আমাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে ঠিক। তবুও আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করছি। আর কোনো ট্রাফিক পুলিশের টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’