ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। আজ সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ তোলেন। ভুক্তভোগী খলিল তালুকদার বলেন, দুই বছর আগে নয়াপল্টনের মিতা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামের একটি প্রতিষ্ঠানকে তিনিসহ ২৫ জন লোক বিদেশ যাওয়ার জন্য ৬৭ লাখ টাকা দেন। এর কিছুদিন পরই প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁদের কার্যালয়টি বন্ধ করে সেখান থেকে পালিয়ে যান। সম্প্রতি তাঁরা ভিভিএস নামে নতুন একটি প্রতিষ্ঠান খোলেন। সেখানে টাকা চাইতে গেলে প্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী বিল্লালসহ অন্যরা ভুক্তভোগীদের মারধর করেন। এরপর ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটিসহ তাঁদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পল্টন থানায় তিনটি মামলা করেন। তাঁদের অভিযোগ, পুলিশ প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পাল্টা মামলায় উল্টো ওই ভুক্তভোগীদের হয়রানি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রতারক কর্মকর্তার-কর্মচারীদের গ্রেপ্তার, পাওনা টাকা আদায় এবং হয়রানি বন্ধের আবেদন জানান। এ ব্যাপারে জানতে চাইলে, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ওই প্রতিষ্ঠানটির কর্মকর্তা পলাতক। তিনি এখন বিদেশে আছেন। তাই তাঁকে গ্রেপ্তার সম্ভব হচ্ছে না।