ট্রুথ কমিশনে যাওয়া নিবন্ধন কর্মকর্তাদের পেনশন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রুথ কমিশনে যাওয়া নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের পেনশন-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। আজ বুধবার এই নির্দেশনা নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক বরাবর জারি করা হয়েছে। এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারদের মধ্যে যাঁরা ট্রুথ কমিশনে গিয়েছিলেন, তাঁদের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের বিবেচনাধীন থাকায় এ নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেনশন-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে।