ট্রেন চলবে সীমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের আজকের মহাসমাবেশে লোক সমাগম ঠেকাতে ট্রেনের সংখ্যা কমিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।রেল সূত্র জানায়, সাধারণত নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ১৪ জোড়া কমিউটার ট্রেন চলে। কিন্তু আজ মহাসমাবেশের কারণে চলবে মাত্র পাঁচ জোড়া। ঢাকা থেকে জয়দেবপুর রুটে যেসব ট্রেন চলার কথা ছিল সেগুলো বন্ধ রয়েছে। ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কমিউটার ট্রেনটি সকালে ঢাকায় আসেনি। এদিকে, জামালপুর কমিউটার ট্রেনটি ছেড়ে এলেও গাজীপুরের শ্রীপুরে আটকে আছে। মহানগর প্রভাতী ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে এসে কুমিল্লায় আটকা পড়েছে। এ ছাড়া ঢাকায় এসে পৌঁছা ট্রেনগুলোতে যাত্রী ছিল খুব কম।