ট্রেন-ট্রাক সংঘর্ষ: দীর্ঘ ১২ ঘণ্টা পর ঢাকা-আগরতলা মহাসড়ক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সহাসড়ক আবার চালু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আখাউড়ার নিকটবর্তী মুগড়া লেবেল ক্রসিংয়ের কাছে আন্তনগর ট্রেনের ধাক্কায় একটি পণ্যবোঝাই ট্রাক বিধ্বস্ত হয়। এতে মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে রপ্তানির পণ্যবোঝাই শত শত ট্রাক।আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাস্তায় পড়ে থাকা ট্রাকটি চালু হলে এই সড়কে যান চলাচল আবার শুরু হয়। তবে রাস্তার দুই ধারে এখনো যানজট রয়ে গেছে।ব্রাহম‏ণবাড়িয়া সড়ক ও জনপথের কাছে ভারী ট্রাক সরানোর কোনো যন্ত্রপাতি না থাকায় দীর্ঘক্ষণ রাস্তায় ট্রাকটি পড়ে ছিল।আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, রপ্তানির পণ্যবোঝাই এসব ট্রাক যানজটে আটকা পড়ায় প্রতি ট্রাকে ব্যবসায়ীদের দুই হাজার টাকা করে লোকসান গুনতে হয়েছে।এদিকে, আখাউড়া স্থলবন্দরের প্রধান শুল্ক কর্মকর্তা ইন্দ্রমোহন দাস বলেন, এই সড়ক বন্ধ থাকায় বন্দর কর্তৃপক্ষ প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হয়েছে।