ট্রেন দুর্ঘটনা: নরসিংদী যাচ্ছে উদ্ধারকারী ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী স্টেশনের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোগঞ্জের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন বিকেল পৌনে ছয়টার দিকে নরসিংদীর উদ্দেশে ছেড়ে গেছে। উদ্ধারকারী দলনেতা আখাউড়া জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী টি এ চৌধুরী প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেন।আখাউড়া জংশন সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর পারাবত, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর গোধূলী এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের (ঢাকা) কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী রাতের চট্টগ্রাম মেইল এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল হতে পারে।