ট্রেন মেরামতে দুই কোটি টাকার প্রয়োজন হবে: আবুল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, নরসিংদীতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ১৪টি কোচের মধ্যে নয়টি কোচের ক্ষতি হয়েছে। এগুলো মেরামত করতে প্রায় দুই কোটি টাকার প্রয়োজন হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওই ঘটনায় ট্রেন চলাচলে বিলম্ব হচ্ছে। তবে দু-এক দিনের মধ্যে তা স্বাভাবিক হবে। আজ বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পরিচালনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াতের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আন্তনগরসহ সব ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের পাশাপাশি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।সৈয়দ আবুল হোসেন স্টেশনে চট্টল¬া এক্সপ্রেস ও বলাকা এক্সপ্রেস ট্রেন দুটি পরিদর্শন করেন। তিনি প্রথম শ্রেণীর বিশ্রামাগার পরিদর্শনকালে যাত্রীদের খোঁজখবর নেন। এর পর তিনি কমলাপুর স্টেশনে সুপেয় পানি সরবরাহব্যবস্থাও পরিদর্শন করেন।যোগাযোগমন্ত্রী বলেন, আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন ট্রেনে দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা নয়টি নতুন ইঞ্জিন সংযোজন করা হবে। এ ছাড়া রেলওয়ের পাহাড়তলী কারখানায় ৮০টি মিটারগেজ এবং সৈয়দপুর কারখানায় ৩৬টি ব্রডগেজ ও ২০টি মিটারগেজ কোচ মেরামত করা হয়েছে। এই কোচগুলোও ঈদ উপলক্ষে বিভিন্ন ট্রেনে সংযোজন করা হবে। তিনি বলেন, বিভিন্ন রুটে কাল শুক্রবার থেকে বিশেষ ট্রেন চালু হবে।যোগাযোগমন্ত্রীর সঙ্গে এ সময় রেলওয়ে বিভাগের সচিব ফজলে কবির, রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, অতিরিক্ত মহাপরিচালক, বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস ।