ট্রেন লাইনচ্যুত, দিনাজপুর-লালমনিরহাটে রেল যোগাযোগ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের আউলিয়াগঞ্জ রেলস্টেশনে লালমনিরহাট থেকে পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত দিনাজপুর-লালমনিরহাট রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর ফলে দিনাজপুর থেকে লালমনিরহাট ও কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে পার্বতীপুর ও দিনাজপুরগামী চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।বদরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মোখলেসুর রহমান জানান, দুর্ঘটনার কথা লালমনিরহাট বিভাগীয় অফিসে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর উদ্ধারকাজ শুরু হবে।