ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথানে আজ সকাল নয়টার দিকে ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহত ব্যক্তিরা হলেন—দাদা শামসুল ইসলাম (৭০) ও নাতি সিহাব (৫)। তাঁরা গোয়ালবাথান গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল নয়টার দিকে নাতি সিহাব রেললাইনের পাশের একটি দোকান থেকে পাউরুটি কিনে রেললাইনের ওপর দাঁড়িয়ে খাওয়ার সময় বিপরীত দিক দিয়ে একটি ট্রেন এসে পড়ে। এ সময় দাদা শামসুল হক ট্রেনটি দেখতে পেয়ে নাতিকে সরিয়ে নিয়ে আসার জন্য রেললাইনের ওপর চলে আসেন। ট্রেনটি দ্রুত চলে আসায় দাদা শামসুল হক নাতিকে ট্রেনের সামনে থেকে আর সরাতে পারেননি। তিনি নিজেও ট্রেনে কাটা পড়েন।দাদা ও নাতির এ দুঃখজনক মৃত্যুতে এলাকায় হূদয়-বিদারক পরিবেশের সৃষ্টি হয়।