ট্রেনে কাটা পড়ে সাংবাদিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মাহমুদুল হাসান (২৫) নামের একজন সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর বাসসের। নিহত সাংবাদিক ‘ডেইলি নিউ এইজ’ পত্রিকায় কাজ করতেন। তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলার কুঞ্জগাঁও গ্রামে। তাঁর বাবার নাম হাবিবুর রহমান । হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে মাহমুদুল হাসান রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। পুলিশ টুকরোগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।