ট্রেনে কাটা পড়ল দুই বন্ধু, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেডফোনে গান শুনতে শুনতে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল দুই বন্ধু। এ সময় পেছন থেকে একটি ট্রেন আসছিল। শব্দ শুনতে না পাওয়ায় ট্রেনের নিচে দুজনেই কাটা পড়ে। এতে ঘটনাস্থলে এক বন্ধু মারা যায়। আরেকজনকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। অপর বন্ধু এমদাদুল হক এখন হাসপাতালে চিকিত্সাধীন।প্রত্যক্ষদর্শী আওয়াল মিয়া জানান, রেললাইন ধরে দুই বন্ধু হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটছিল। ট্রেনে কাটা পড়ার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। আহত ছাত্রটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।