ট্রেনে কাটা পড়া ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ঈশ্বরদী-ঢাকা রেলসড়কের মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় আজ বুধবার ভোরে এক ব্যক্তির ট্রেনের কাটা পড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। বয়স তিরিশের মতো হবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোরে স্থানীয় লোকজন মুলিবাড়ী রেলক্রসিং এলাকার রেললাইনে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওই ব্যক্তির লাশ কয়েক টুকরা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে।