ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের সয়দাবাদ স্টেশনে রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর পরিচয় জানা যায়নি। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইসুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, কলকাতা থেকে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।