ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় আজ মঙ্গলবার ভোরে ট্রেনে কাটা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা—এ ব্যাপারে কিছু জানা যায়নি। নিহত মোসাম্মত্ শামসুন নাহার (৪৮) ও সালেহা খাতুন (১৯) বাদুয়ারচর পশ্চিমপাড়া এলাকার আবদুস সাত্তারের মেয়ে।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আলী আকবর প্রথম আলো অনলাইনকে বলেন, আজ ভোর পাঁচটার দিকে বাদুয়ারচর এলাকায় রেললাইনের পাশে দুই বোনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের খালাতো ভাই আইয়ুব সরকার জানান, প্রতিদিন সকালে দুই বোন হাঁটতে বের হতেন। তাঁরা দুজনই ছিলেন অবিবাহিত। তাঁরা আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনার শিকার হয়েছেন—পরিবারের সদস্যরা তা বুঝতে পারছেন না।