প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী রেজিস্ট্রার চৌধুরী মোস্তফা মজিদ (৫৫) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি নগরের মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে রেললাইনের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেন তাঁকে ধাক্কা দেয়। পরে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।