ট্রেনে তল্লাশি চালিয়ে ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ রেলস্টেশনে একটি ট্রেনে তল্লাশি চালিয়ে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তল্লাশির কারণে এ পথে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হরতালের সময় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রেলস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের শেষ বগির আসনের নিচ থেকে লাল স্কচটেপ মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই বগিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল দুটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়েছে। সেখানে র্যাবের একটি বিশেষজ্ঞ দল এগুলো পরীক্ষা করে দেখছে।