ট্রেনের চাকায় গুঁড়িয়ে গেল তন্ময়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ২০ দিন। এর পর তিনি পাড়ি দেবেন মালয়েশিয়ায়। সেখানে যাবেন উচ্চশিক্ষা নিতে। বদলে দেবেন নিজের জীবন, পরিবারে আনবেন সচ্ছলতা। কিন্তু সে স্বপ্নসাধ পূরণ হলো না। গুঁড়িয়ে গেল ট্রেনের চাকায়। আজ বৃহস্পতিবার ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া এই যুবক নারায়ণগঞ্জের কলেজছাত্র তন্ময় ইসলাম (২০)।তন্ময়ের খালাতো ভাই শাহরিয়ার আমিন জানান, তন্ময় নারায়ণগঞ্জে মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছয় মাসের প্রশিক্ষণ কোর্স শেষ করেছেন। এ বিষয়ে উচ্চশিক্ষার জন্য তাঁর মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল।তন্ময়ের মামা ইসমাইল হোসেন জানান, তন্ময় নারায়ণগঞ্জ কদম রসুল ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে। তার বাবা নুরুল ইসলাম। তিন ভাইয়ের মধ্যে তন্ময় ছিলেন দ্বিতীয়। পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় থাকত সে। কেনাকাটা সারতে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিল। সঙ্গে ছিল এক ভাই।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনের খুব ভিড় থাকায় দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন তন্ময়। কমলাপুরের টিটিপাড়ায় পৌঁছার পর একপর্যায়ে অন্য যাত্রীদের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তন্ময়। ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাঁর দুই পা।গুরুতর আহত তন্ময়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটার দিকে চিকিত্সাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করবে।