ট্রেনের ধাক্কায় কলা বিক্রেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে আজ রোববার ট্রেনের ধাক্কায় জনৈক চান মিয়ার (৭০) মৃত্যু হয়েছে। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। চান মিয়া মালিবাগ রেলক্রসিং এলাকায় কলা বিক্রি করতেন।জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, আজ দুপুর পৌনে ১২টার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি আরও জানান।