ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিন হাতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার অঞ্চলের বক্সার জঙ্গলে ট্রেনের ধাক্কায় গতকাল শনিবার রাতে তিনটি হাতি মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরও দুটি হাতি। দুর্ঘটনার পর গতকাল সারা রাত ওই লাইনের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার সময় ৪৫টি হাতির একটি দল রেললাইন পার হচ্ছিল। এ সময় আসামের গুয়াহাটিগামী ঝাঝা এক্সপ্রেস ট্রেনটি হাতির দলের ওপর উঠে পড়ে। তখন সেখানে ঘন কুয়াশা ছিল। প্রসঙ্গত, এই জঙ্গলের মধ্যে হাতিদের চলাচলের জন্য ৩২টি করিডোর রয়েছে। গত ১০ বছরে এই পথে ট্রেনের ধাক্কায় ৩৮টি হাতির মৃত্যু হয়েছে।