ট্রেনের ধাক্কায় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেনের ধাক্কায় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি রশীদ উদ্দিন মজিদ (৪২) গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে নগরের ওজোন পার্ক এলাকায় তিনি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। রেললাইনের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা রশীদ উদ্দিন চলন্ত ট্রেনের ধাক্কায় পড়ে যান। তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। নগরের জ্যামাইকা হাসপাতালে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দীর্ঘকাল যাবৎ নিউইয়র্ক প্রবাসী রশীদ উদ্দিন মজিদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার গবিন্দশী গ্রামে। চার সন্তানসহ পরিবার নিয়ে তিনি ওজোন পার্ক এলাকায় বাস করতেন। দুর্ঘটনার খবর পেয়ে শত শত বাংলাদেশি তাঁকে দেখার জন্য জ্যামাইকা হাসপাতালে ভিড় করছে।