ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁর নাম মনতাজুল ইসলাম (২৪)। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বৈগ্রামের পশ্চিমপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে মনতাজুল বেশ কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এ বিষয় নিয়ে স্ত্রীদের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। আজ সকালে আবার স্ত্রীদের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বিকেলে তিনি উপজেলার বড়চড়া এলাকায় হিলি থেকে পার্বতীপুরগামী একটি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।