টয়োটার দুর্দশায় যুক্তরাষ্ট্রে হুন্দাইয়ের বিক্রি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার গাড়ি তৈরির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হুন্দাই মোটর জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে গত মাসে তাদের গাড়ি বিক্রির পরিমাণ প্রায় এক-চতুর্থাংশ বেড়ে গেছে। কেননা, জাপানি টয়োটা কোম্পানি অ্যাকসিলেটর প্যাডেলে ত্রুটির কারণে বাজার থেকে তার আটটি মডেলের গাড়ি ফেরত নিয়ে আসছে।হুন্দাই মোটর আমেরিকা জানায়, জানুয়ারিতে হুন্দাই কোম্পানি ৩০ হাজার ৫০৩টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের জানুয়ারির তুলনায় ২৪ শতাংশ বেশি এবং যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারের চার দশমিক সাত শতাংশ। দ্য ইকোনমিক টাইমস জানায়, টয়োটা গাড়িগুলোর এই ত্রুটির কারণে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিক্রিও বেড়ে গেছে।গত মাসে যুক্তরাষ্ট্রে টয়োটার বিক্রি প্রায় ১৬ শতাংশ কমে যায়। টয়োটা যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও আফ্রিকায় রপ্তানি করা ওই মডেলগুলোর প্রায় এক লাখ ৮০ হাজার গাড়ি ফেরত নিয়ে আসছে।