ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা চেয়ারম্যানের বাড়ি দখলের অভিযোগে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ ওরফে আপেলকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা যুবলীগের সহদপ্তর সম্পাদক ফজলুল হকের স্বাক্ষরিত চিঠিতে আজ বুধবার বলা হয়, পত্রিকায় প্রকাশিত খবরটি প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে এবং সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য আপেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে।