ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুইজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় আজ শনিবার বজ্রপাতে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।নিহতরা হলেন, বানেছা খাতুন (৩২) ও গণেশ চন্দ্র (২৭)।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর ছয়টার দিকে বালিয়াডাঙ্গীর নেংটিহারা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী বানেছা খাতুন বাড়িতে রান্নার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে বানেছা ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর স্বামী নজরুল ও তিন বছরের ছেলে রানা আহত হন। বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা চিকিত্সাধীন রয়েছেন।অন্যদিকে রানীশংকৈল উপজেলার ধর্মগড়ের রাজাপুকুর গ্রামের গণেশ চন্দ্র আজ সকালে বাড়ির পাশের খেতে চাষ করার সময় বজ্রপাতে মারা যান।