ঠাকুরগাঁওয়ে ঝড়ে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে ঝড়ের আঘাতে ভেঙে পড়া টিনশেড পাকা ঘর ও মাটির ঘরের দেয়ালে চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুসহ অন্তত ১৭ জন। উপজেলার জগন্নাথপুর ও চন্দরিয়া উত্তর মাদুয়ানপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন—আলিমুল ইসলাম (২৬), রিনা আক্তার (৭), সাকিব (১২) ও শরবতি বেগম (৩৮)।পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল রউফ মণ্ডল জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে পীরগঞ্জের জগন্নাথপুর ও চন্দরিয়া উত্তর মাদুয়ানপাড়া গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। এ সময় কয়েকটি টিনশেড পাকা ঘর ও মাটির ঘর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে জগন্নাথপুর গ্রামের আলিমুল, রিনা ও সাকিবের এবং চন্দরিয়া উত্তর মাদুয়ানপাড়া গ্রামের শরবতি বেগমের (৩৮) মৃত্যু হয়। ঘণ্টাখানেক ধরে বয়ে যাওয়া ওই প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।