ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ফতেপুর গড়িয়ালি গ্রামে আজ রোববার ভোরে বজ্রপাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন আবদুল করিম (৪৩) ও মইদুর রহমানের ছেলে হারুন অর-রশিদ (১৫)।বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনসুর আলম জানান, আনুমানিক ভোর পাঁচটার দিকে ওই তিনজন নদীতে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ওই দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত জিয়াউল হককে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।