ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পল্টন এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতা শুভ রানা নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে, গতকাল সন্ধ্যায় শুভ রানা মোটরসাইকেলে পল্টন এলাকা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি ও তাঁর সঙ্গী রুনা আকতার গুরুতর আহত হন।আহত অবস্থায় তাঁদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে শুভ রানা মারা যান। আজ বুধবার দুপুরে জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাঁকে দফন করা হয়েছে।আহত রুনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।