ঠাকুরগাঁওয়ের শাপলা নাট্যগোষ্ঠীর নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আছি মোরা সবখানে, সৃষ্টিতে আর উন্নয়নে’—এই স্লোগান সামনে রেখে ঈদ উদ্যাপন উপলক্ষে ১৯ নভেম্বর ঠাকুরগাঁও পৌরসভার নিশ্চন্তপুর এলাকায় নানান রকম মানুষ, নানান রকম কথা নাটকটি মঞ্চস্থ করেছে জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শাপলা নাট্যগোষ্ঠী। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য ঠাকুরগাঁও শাপলার নাট্যগোষ্ঠী পরিবেশিত ও আজমত রানা রচিত এই নাটকের নির্দেশনায় ছিলেন গৌতম কুমার। নাট্যানুষ্ঠানে অসংখ্য দর্শকসমাগম ঘটে। নাটকের বিভিন্ন চরিত্রে রূপদান করেন ফিরোজুল হক প্রধান, ওয়ালিউল হক, শামিম হোসেন, সেলিনা আক্তার, আঞ্জুমান আরা, আনোয়ার প্রমুখ। নাট্যানুষ্ঠানের আগে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।