আজ চ্যানেল আইতে বেলা দুইটায় মাইনুল হাসানের পরিচালনায় হূদয়পুর টেলিফিল্ম দেখানো হবে। এতে অভিনয় করেছেন মিম। একই দিনে মাছরাঙায় দেখা হবে বি ইউ শুভর পরিচালনায় মিম অভিনীত এমনি বি এস নাটক। কথা হলো মিমের সঙ্গে।‘হূদয়পুর’-এর অভিজ্ঞতাটা কেমন?গাজীপুরের পুবাইলে তীব্র শীতের মধ্যে কাজ করেছি। সকালের সূর্যের দেখা মিলেছে দুপুরে—এই অবস্থা। কাজ করতে গিয়ে ঠান্ডায় গলা ভেঙে যায়। কথা বলতে পারতাম না। পরে আমার জন্য কয়েকটি দৃশ্য পরিবর্তন করেছেন পরিচালক। ইউনিটের সবাই মিলে খুব যত্ন করেছেন আমার। গরম পানি, আদা-চা খেয়েছি প্রচুর। সব মিলিয়ে কাজ করতে ভালো লেগেছে।‘এমনি বি এস’-এ শুটিং করেছেন কবে?গত আগস্ট-সেপ্টেম্বরে। এখানে সহ-অভিনেতা ছিলেন আজাদ আবুল কালাম, মানে আমাদের পাভেল ভাই। তিনি সেই ‘এমনি বি এস’। হাসির নাটক। গ্রামের মেয়ে আমি। তাঁর কাছে চিকিৎসাবিষয়ক নানা পরামর্শ নিতে যাই। সংলাপ বলার সময় আমরা হেসে গড়াগড়ি খেতাম। আর পাভেল ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও অন্য রকম।এই মুহূর্তে আর কোন নাটক প্রচারিত হচ্ছে?অলসদুপুর, তালবেতাল, মতিঝিল কমার্শিয়াল এরিয়া, উত্তরাধিকারী, সকাল সন্ধ্যা রাতসহ আরও কিছু ধারাবাহিক। শুটিংও করছি বেশ কয়েকটির। চলচ্চিত্রের কী অবস্থা?সবকিছু মনমতো না হওয়ায় নতুন কোনো চলচ্চিত্রে কাজ করা হয়ে ঊঠছে না। তবে কাজ করলে সবাইকে জানাব।পড়াশোনার কী খবর?অভিনয় আর লেখাপড়া। কাজের ফাঁকে লেখাপড়াও ঠিকমতো করছি। একটু সমস্যা হয়। কিন্তু এসব মেনেই তো এগিয়ে যেতে হবে।