ঠায় বসে থাকা ক্ষতিকর
নানা কারণে দীর্ঘ সময় বসে থাকার প্রবণতা বাড়ছে মানুষের মধ্যে। এতে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া কমে যাচ্ছে। এতে বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি বাড়ছে।সাম্প্রতিক এক গবেষণার ফলাফল সূত্রে এমন দাবি করছেন গবেষকেরা। তাঁদের মতে, দীর্ঘ সময় বসে থাকলে ডায়াবেটিস বা হূদরোগে আক্রান্ত হওয়াসহ জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বাড়ছে।দীর্ঘ সময় বসে থাকায় অভ্যস্ত মানুষদের নিয়ে গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের লিস্টার ও লাফবরা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। প্রায় আট লাখ মানুষের ওপর করা ১৮টি গবেষণা বিশ্লেষণ করে এটি করা হয়েছে।গবেষকদের ভাষ্য, আধুনিক সমাজে টেলিভিশন দেখা, গাড়ি চালানো কিংবা কম্পিউটার ব্যবহারের মতো কাজ বসে বসেই করতে হয়। অনেকক্ষণ এভাবে বসে থেকে অভ্যস্ত অনেকে আবার শরীরচর্চাও করেন। তবে এতেও বসে থাকার ক্ষতিকর প্রভাবের তেমন হেরফের হয় না। গবেষক দলের প্রধান ড. এমা উইলমোট বলেন, বসে কাজ করার পর ব্যায়ামাগার বা সুইমিংপুলে যাওয়া অবশ্য ভালো। তবে দীর্ঘক্ষণ বসে থাকলে মোটের ওপর ক্ষতিই হয়ে থাকে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডায়াবেটিস ইউকে জানায়, যাঁরা দীর্ঘসময় বসে বা শুয়ে থাকেন, তাঁরা হাঁটাচলা করলে অবশ্যই উপকার পাবেন। বিবিসি।