ঠিকানা বদলাচ্ছে অস্কার আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সাল থেকে অস্কার পুরস্কারের জমকালো আসর বসত হলিউডের কোডাক থিয়েটারে। তবে এবারের অস্কার আয়োজন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর থেকে কোডাক থিয়েটারে অস্কারের আসর আর বসবে না। জমকালো এই পুরস্কার আসরের আয়োজন স্থানের ক্ষেত্রে আসছে পরিবর্তন। অস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর অর্থাত্ ২০১৩ সাল থেকে অস্কার অ্যাওয়ার্ডসের আসর বসবে নতুন মিলনায়তনে। অস্কার আসরের নতুন স্থানটি হচ্ছে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটার। অত্যাধুনিক সুযোগসুবিধা সমৃদ্ধ এই থিয়েটারে থাকবে সাত হাজার ১০০টি আসন। এ ছাড়া নতুন আরও অনেক সুযোগসুবিধাও মিলবে নকিয়ার এই মিলনায়তনে। পিটিআই এক খবরে এ তথ্য জানিয়েছে।এদিকে নকিয়া থিয়েটার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সুযোগসুবিধার ক্ষেত্রে নতুন এই থিয়েটার কোডাক থিয়েটারের চেয়ে অনেক বেশি এগিয়ে। অবকাঠামোগত সুযোগসুবিধাসহ সব ধরনের আধুনিক সুবিধাই থাকবে নকিয়া থিয়েটারে।তবে এ বছরের অস্কার আসর কিন্তু বসবে সেই কোডাক থিয়েটারেই—২০০১ সাল থেকে যেখানে প্রতি বছর অস্কারের বর্ণাঢ্য আয়োজন বসত। কোডাক থিয়েটারে এটি অস্কারের সর্বশেষ আসর।উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে এবারের অস্কারের আসরটি বসবে।