ড. আলাউদ্দিন এমপিও তালিকা পর্যালোচনা শুরু করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নথিপত্র হাতে পেয়ে পর্যালোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। আজ সোমবার প্রায় দিনভর তিনি এ সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেছেন।আলাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন, ‘আমার কাছে যে তালিকা ও আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া হয়েছে, তা নিয়ে পর্যালোচনা শুরু করেছি। কোথাও কোনো ত্রুটি বা অসংগতি হয়েছে কি না, তা যাচাই করে যত শিগগির সম্ভব নতুন তালিকা প্রকাশ করা হবে।’ গতকাল রোববার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিও-সংক্রান্ত সব নথি প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে পাঠান।