ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত রাখা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূসকে যেকোনোভাবেই গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত রাখা উচিত। তা না হলে মাঠ পর্যায়ে নেতিবাচক বার্তা যাবে। এর ফলে ব্যাংকটিতে বিপর্যয় সৃষ্টি হতে পারে। এ পরিপ্রেক্ষিতে সংস্থাটির কর্মচারী সমিতি নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদকে ক্ষুদ্রঋণ সংস্থার সঙ্গে যুক্ত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানে হয়।