ড. ইউনূসকে নিয়ে বলার ক্ষেত্রে মার্জিত হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু লেখা বা বলার ক্ষেত্রে মার্জিত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের ১৩ জন বিশিষ্ট নাগরিক।আজ বুধবার এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, ‘নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। তাঁর সম্পর্কে লেখা ও বলার আঙ্গিকে আমরা মার্জিত রূপ আশা করছি।’ তাঁরা আরও বলেন, মুহাম্মদ ইউনূস বেশ কিছুদিন ধরে দেশে এবং বিদেশে বিশেষভাবে আলোচনায় এসেছেন। দেশে তাঁকে ব্যক্তিগতভাবে বিষোদগারও করা হচ্ছে এবং নানা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে। এ সত্ত্বেও তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। বিবৃতিদাতারা হলেন জাফরুল্লাহ চৌধুরী, সুলতানা কামাল, খুশী কবির, ইফতেখারুজ্জামান, শিরীন হক, বিনায়ক সেন, রুবী গজনবী, সিমিম মাহমুদ, মুহম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক পারভীন হাসান, অধ্যাপক ফেরদৌস আজিম, ইউ এম হাবিবুন্নেসা ও স্থপতি জাহেদুল হাসান। বিজ্ঞপ্তি।