ড. ইউনূসকে সরকারপ্রধান করে নির্বাচন দিন
ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা। গতকাল শুক্রবার সন্ধ্যায় দোহারে নিজ বাসভবনে ‘ঢাকা চলো’ কর্মসূচির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করার প্রস্তাব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নাজমুল হুদা। তিনি আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। একই সঙ্গে তিনি ড. ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে আইনজীবী রফিক-উল হক ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদকে সহযোগী সদস্য রেখে আগামী নির্বাচনের জন্য প্রস্তাব করতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানান।নাজমুল হুদা শুধু বিএনপি নয়, আওয়ামী লীগের যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান তাদেরকে ওই মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১২ মার্চের মহাসমাবেশ সফল করতে সরকার বাধা দিলে অথবা গাড়ি না থাকলে দোহারবাসী পায়ে হেঁটে সমাবেশে যাবে। সব বাধাবিঘ্ন প্রতিহত করে বিএনপি নেতা-কর্মীরা ঢাকায় পৌঁছাবে।