ডগ ব্রেসওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৫ সালে নিউজিল্যান্ডের ‘ঐতিহাসিক’ পার্থ টেস্টে জন ব্রেসওয়েল ছিলেন নিতান্তই এক পার্শ্বচরিত্র। ব্যাট হাতে এক ইনিংসে করেন ২৮ রান, অন্য ইনিংসে সুযোগই পাননি। বল হাতে প্রথম ইনিংসে উইকেটশূন্য, দ্বিতীয় ইনিংসে অবশ্য ৪৭ রানে ২ উইকেট। সেই টেস্ট ডগ ব্রেসওয়েলের দেখার প্রশ্নই আসে না, কারণ তাঁর জন্ম হয়েছিল এরও পাঁচ বছর পর। তবে চাচা জনের কাছে নিশ্চয়ই গল্প শুনেছেন সেই টেস্টের। সেটা যে ছিল অস্ট্রেলিয়ার মাটিতে জেতা নিউজিল্যান্ডের দ্বিমাত্র টেস্টের শেষটি। ঠিক ২৬ বছর পর অস্ট্রেলিয়াকে আবারও তাদের মাটিতে হারাল নিউজিল্যান্ড। এবার ব্রেসওয়েল পরিবারের প্রতিনিধি ডগ আর পার্শ্বচরিত্র হয়ে থাকলেন না। ম্যাচে ৬০ রানে ৯ উইকেট, আরও স্পষ্ট করে বললে, দ্বিতীয় ইনিংসে তাঁর ৪০ রানে নেওয়া ৬ উইকেটই অবিশ্বাস্যভাবে ম্যাচটি ৭ রানে জিতিয়ে দিল নিউজিল্যান্ডকে।