ডবল ট্র্যাক রেললাইন হবে: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও পরিবেশবান্ধব করতে ঢাকা-চট্টগ্রাম ডবল ট্র্যাক রেললাইন তৈরি করা হবে। খুব শিগগিরই এ-সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করা হবে।’ আজ শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তনে জ্বালানির প্রভাব: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।আগের সরকারগুলোর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, অতীত সরকার পরিবেশ দূষণের বিষয়টিকে মাথায় না রেখে রেল খাতে উন্নয়ন বাদ দিয়ে সড়ক ব্যবস্থার ওপর বেশি জোর দিয়েছিল। এখন সময় এসেছে, উন্নয়ন প্রক্রিয়ায় পরিবেশকে অন্তর্ভুক্ত করতে হবে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িত্ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক এম শামসুল আলমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদের অধ্যাপক বি কে বালা, ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, বুয়েটের সহ-উপাচার্য এম হাবিবুর রহমান, চুয়েটের নগর পরিকল্পনা ও স্থাপত্য অনুষদের ডিন এম জাহাঙ্গীর আলম ও বাপা চট্টগ্রাম শাখার আহ্বায়ক অধ্যাপক সেকেন্দার খান।