ডব্লিউইসির পদক পাচ্ছেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পদক দিচ্ছে দি ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস (ডব্লিউইসি)।আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ডব্লি¬উইসির অ্যাওয়ার্ড অ্যান্ড একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানান। একই সঙ্গে আগামী ২৯ ও ৩০ জুন ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় কংগ্রেসের অধিবেশনে পদক গ্রহণ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।স্মিথ তাঁর চিঠিতে জানিয়েছেন ডব্লিউসির জুরি ও কাউন্সিল অব বোর্ড মেম্বার্স এ বছর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এ পদক প্রদান করছে। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও নেতৃত্ব সুবিদিত। তাঁর ভ্রাতৃত্ববোধকে আইকন হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, একজন চিন্তাবিদ ও কর্মী হিসেবেও নাহিদ মডেল-ব্যক্তিত্ব।ডব্লিউইসি একটি গ্লোবাল উপদেষ্টা কাউন্সিল দ্বারা পচািলিত হয়। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এ পদক প্রদান করে তারা।