ডলার নয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থলেটি ছিনিয়ে নিয়ে চোর ব্যাটা ভেবেছিল, ভালো একটা দাঁও মেরেছি। এক থলে ডলার বগলদাবা করতে পেরেছি। কিন্তু তার কপালটাই খারাপ। অথবা উল্টো করে বলা যায়, থলের মালিকের কপালই ভালো। ভাগ্যিস, তিনি থলের ভেতর ডলার না রেখে ঠেসেঠুসে কাগজ ভরেছিলেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রাডেন্টন এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এক অফিসকর্তা কাজ সেরে রাস্তায় বের হওয়ার পরই বন্দুক দেখিয়ে তাঁর হাত থেকে থলেটি ছিনিয়ে নেয় চোর। কিন্তু থলের ভেতর ছিল শুধু অফিসের কাগজপত্র। ইউপিআই