ডলারের দাম কমে যাওয়া বিপজ্জনক
ডলারের দাম এ পর্যন্ত সবচেয়ে কমে যাওয়ায় ওয়াল স্ট্রিটের ঘুম হারাম হওয়ার উপক্রম। চলতি বছর বেশির ভাগ মুদ্রার বিপরীতে ডলারের দাম প্রায় আট শতাংশ নেমে যাওয়ায় তাদের এ অবস্থা। আর এ হার যদি আরও বেড়ে যায় তবে মার্কিন ব্যবসায়িক অংশীদারেরা নিজে ব্যবসা গুটিয়ে নেবে। আর এতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া এবং মার্কিন সম্পদের প্রতি আস্থাহীনতার সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।এ ছাড়া এভাবে চলতে থাকলে দেশটির বড় ধরনের আর্থিক ঘাটতিতে সহায়তা আরও কঠিন হয়ে পড়বে। আর তা মার্কিন অর্থনীতিকে আবারও মন্দার দিকে ঠেলে দিত পারে। ব্রাউন ব্রাদার্স হারিমানের কৌশলবিদ লিনা কোমিলেভা বলেন, ‘এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অবস্থার উন্নতি হবে ধীরে ধীরে।’ তবে মার্কিন অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়লে এবং আইনপ্রণেতারা বাজেট ঘাটতি দূর করার পথ খুঁজে না পান তবে ডলারের ওপর এর প্রভাব পড়বে।মার্কিন অর্থসচিব টিমোথি গেইথনার ও ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান বেন বারনানকিসহ মার্কিন নীতি-নির্ধারকেরা দৃঢ়তার সঙ্গে ডলারের শক্তিশালী অবস্থান চান। তবে বিনিয়োগকারীরা বলছেন, তাঁদের কাজ ভিন্ন দিকে গড়াবে। রয়টার্স।