ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে ডলারের বিপরীতে টাকার মান বাড়ানোর পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।বৈঠক শেষে কমিটির সভাপতি মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, দেশের অর্থনীতির অবস্থা এখন বেশ ভালো। শিল্প, কৃষি খাতসহ জিডিপির প্রবৃদ্ধির হারও আগের চেয়ে এখন বেশি। এ কারণে কমিটি মনে করে টাকার মূল্য পুনর্নির্ধারণ হওয়া উচিত। কমিটির সভাপতি জানান, গত এক বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ ডলারের বিপরীতে তাদের মুদ্রার মান বাড়িয়েছে। কিন্তু প্রবৃদ্ধির হার ভালো থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে আমাদের মুদ্রার মান একই অবস্থায় ডলার প্রতি ৭০ টাকা রয়েছে।