ডা. মাজহার হোসেন আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারডেম হাসপাতালের প্রাক্তন পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাজহার হোসেন আজ শনিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।মাজহার হোসেন হূদরোগ ও কিডনি রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন। মাজহার হোসেন স্ত্রী, মেয়ে ও আরও অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বারডেম হাসপাতালের চিকিত্সক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বারডেম হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল রোববার সকাল ১০টায় হাসপাতালের আউটডোর চত্বরে এবং বাদ জোহর বারিধারা ডিওএইচএস মসজিদে মাজহার হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।