ডাক অধিদপ্তরে আড়াই হাজার পদ শূন্য: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, ডাক অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর শূন্য পদের সংখ্যা দুই হাজার ৫৫০টি। শূন্য পদগুলোর মধ্যে এক হাজার ৫৭টি পদ পদোন্নতির মাধ্যমে এবং এক হাজার ৪৯৩টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে।আজ শনিবার জাতীয় সংসদে শাহিন মনোয়ারা হকের এক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার আবদুল হামিদ।আসমা জেরীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডাক অধিদপ্তরের আওতায় মোট নয় হাজার ৮৬২ জন পোস্ট মাস্টার এবং সাত হাজার ৩১৯ জন রানার আছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলো থেকে সরকার বছরে লাইসেন্স ফি পাঁচ কোটি টাকা, রাজস্ব শেয়ারিং ৫ দশমিক ৫ শতাংশ এবং ফ্রিকোয়েন্সি চার্জ বাবদ রাজস্ব পেয়ে থাকে। সরকার প্রতিবছর ছয়টি মোবাইল কোম্পানি থেকে ৮০০ কোটি টাকারও বেশি রাজস্ব পেয়ে থাকে।আবদুল লতিফের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, সরকারি মোবাইল কোম্পানি টেলিটক প্রতিষ্ঠার পর থেকে গত বছরের ৩০ জুন পর্যন্ত ৯৮৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে সরকার। টেলিটক বাংলাদেশ লিমিটেডের সরকারি বিনিয়োগের পরিমাণ ৬৪৩ কোটি টাকা। তিনি জানান, টেলিটক আরও ১৮ লাখ ৫০ হাজার গ্রাহকক্ষমতা বাড়াতে একটি প্রকল্প গ্রহণ করেছে।চয়ন ইসলামের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী জানান, বর্তমানে দেশের সব উপজেলা ডায়াল আপ ও মোবাইল ইন্টারনেট সংযোগের আওতায় রয়েছে। আগামী ২০১৩ সালের মধ্যে পার্বত্য জেলাগুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট-সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।