ডাকবাক্স
নয়টি আসন নারীর জন্য নিশ্চিত করুনআমি একজন কর্মজীবী নারী। কর্মসূত্রে প্রতিদিন আমাকে পাবলিক বাসে যাতায়াত করতে হয়। বাসে মহিলাদের জন্য নয়টি আসন বরাদ্দ। কিন্তু সমস্যাটি হলো, যখন বাসে উঠি তখন দেখা যায়, বাসের মহিলা আসনে পুরুষ বসা। কখনো বিবেকবান কোনো পুরুষ আসন ছেড়ে দেন। আবার কখনো কেউ শুধু চেয়েই থাকেন। আসনটি যে নারীদের জন্য বরাদ্দ, এটা তাঁরা কোনোমতেই মানতে চান না। কখনো বা কোনো পুরুষকে আসন ছেড়ে দেওয়ার কথা বললে শুনতে হয় গালমন্দ। বিষয়টি অপমানজনক। মধ্যবয়সী কোনো মহিলাকে কখনো বাসে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটা জাতি হিসেবে আমাদের হীন চরিত্রের পরিচয় বহন করে।বাসের মধ্যে মহিলা আসন নিয়ে পুরুষের সঙ্গে বচসায় বাসচালক বা হেলপার সহযোগিতা করেন না। কখনো বা সহযোগিতা করলে পুরুষ যাত্রীদের রোষানলে পড়েন হেলপার। অথচ বাসচালক ও হেলপাররা সহজেই মহিলাদের আসনগুলো সংরক্ষণ করতে পারেন।অনাবিল, সালসাবিল, ফাল্গুন, গ্রিন, তুরাগ, রাহবার প্রভৃতি সিটিং সার্ভিসের বাসে প্রতিনিয়ত মহিলাদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে। বাস সার্ভিস মালিক কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বাসে মহিলাদের আসনগুলো যথাযথভাবে সংরক্ষণ করুন।মেরী নাথmaৎ[email protected]আর কত অনিয়ম চলবে এভাবেছোটবেলা থেকে সবারই একটা ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, বড় হয়ে অনেক বড় কিছু হব। অনেক ভালো জায়গায় চাকরি করব। কিন্তু পথে নেমে কিছু দুর্নীতিকারী আর কিছু অসৎ পথ অবলম্বনকারীর ক্ষমতার কাছে হেরে যেতে হয়। আমি কোনো মিথ্যা বানোয়াট গল্প বা কাহিনি বলছি না, আমাদের দেশের প্রেক্ষাপট পর্যালোচনা করেই বলছি। সামনে ৩০তম বিসিএস পরীক্ষা। আমরা সবাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু তাতে কি কোনো লাভ হবে? না, হবে না। ভালো পরীক্ষা দিয়েও কোনো লাভ নেই। কারণ দুর্নীতি। হয়তো পরীক্ষার আগের দিন রাতে প্রশ্নপত্র ফাঁস হবে অথবা একজনের পরীক্ষা অন্য একজন দিয়ে দেবে। এভাবে আর কত? তাই শিক্ষামন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, দুর্নীতি দমন করে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে একজন দক্ষ ও মেধাবী শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হোক। পরীক্ষার আগেই একটা ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।মল্লিকা ইতি রুনীস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।ডিসিসির ওয়ার্ড বাড়ানো হোকউন্নয়ন কার্যক্রম জোরাল করতে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আগেই ওয়ার্ড সংখ্যা কমপক্ষে ১০০-তে উন্নীতকরণের দাবি উঠেছে নগরবাসীর পক্ষ থেকে। ডিসিসি এলাকায় বর্তমানে ওয়ার্ড রয়েছে ৯০টি। এসব ওয়ার্ডের বিভাজন সুপরিকল্পিতভাবে সম্পন্ন হয়নি বলে বৈষম্য রয়ে গেছে। কারণ এক ওয়ার্ডের আয়তন অনেক বড় তো অন্যটি ছোট। জনবহুল ওয়ার্ডগুলোর আয়তন ও জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে কখনোই সন্তোষজনক উন্নয়ন বাজেট প্রদান করা হয় না। বাস্তবতার নিরিখে ও সুষ্ঠু পরিকল্পনার কথা ভেবেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডিসিসি ৯০টি ওয়ার্ডকে ১০০টি ওয়ার্ডে বিভক্ত করার পরিকল্পনা নিয়েছিল বলে শুনেছিলাম। কিন্তু চারদলীয় জোট সরকার এ বিষয়ে অনীহা প্রকাশ করায় ডিসিসির ওই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আবার ডিসিসির নির্বাচনও সহসা হচ্ছে না। তাই এ সময়ের মধ্যে ওয়ার্ড সংখ্যা ৯০ থেকে বাড়িয়ে ১০০-তে উন্নীত করা যায়। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ নেবে বলে আশা করি।জাহিদ ইকবালনিকুঞ্জ-২, খিলক্ষেত।ফিটনেস নয়, ‘সিকনেস’ঢাকায় যাদের গাড়ি আছে, তাদের বছরে একবার বিআরটিএতে যেতে হয় গাড়ির ফিটনেস করানোর জন্য। আর এই ফিটনেস একবার করাতে গেলে টের পাওয়া যায়, এটা কী জিনিস। নানা রকম নিয়ম, বিভিন্ন জায়গায় সিরিয়াল, কর্মচারীদের দুর্ব্যবহার আর অযথা হয়রানি সৃষ্টি করা এই অথরিটির নামই হচ্ছে বিআরটিএ। নানা ভোগান্তির মধ্য দিয়ে গাড়িকে ফিট করে আনলেও আপনি নিজে ‘সিক’ হয়ে যাবেন নিশ্চিত। অযথা নতুন নতুন নিয়ম আর এভাবে মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারটিতে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুরুত্ব দেওয়া উচিত। কারণ এ পদ্ধতিকে কেন্দ্র করেই অথরিটির কর্মকর্তা-কর্মচারীরা নানা রকম ফায়দা লুটে থাকেন।সমিউত্তরা, ঢাকা।