ডাকবাক্স
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠও দখলেবেদখলকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হলের মতো ধূপখোলার খেলার মাঠটিও বর্তমানে প্রায় বেদখলে। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হিসেবে যা অবশিষ্ট ছিল, তা হচ্ছে এই খেলার মাঠটি, তাও বর্তমানে স্থানীয় ব্যক্তিদের দখলে। কর্তৃপক্ষের অবহেলা, অসচেতনতা ও অনিচ্ছার কারণে বর্তমানে মাঠটি সম্পূর্ণ খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে।মাঠটিতে স্থানীয় ব্যক্তিরা ক্রিকেট খেলার পাকা পিচ, র্যাকেট খেলার কোট বসিয়েছে। স্থানীয় বাড়ি-মালিকদের ইট ও বালু রাখার এবং আশপাশের দোকানদারদের রড কাটার অন্যতম জায়গায় পরিণত হয়েছে। তা ছাড়া মাঠের চারদিকে দেয়াল না থাকায় এর মাঝখান দিয়ে লোকজন আসা-যাওয়া করে। মাঠে কোনো ঘাস নেই, আছে শুধু ধু-ধু বালু। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে খেলাধুলা করতে গেলে স্থানীয় ব্যক্তিরা বাধা দেয়। বর্তমান ২৫ হাজার ছাত্রছাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে প্রতি সেমিস্টারে ২৫ টাকা করে জমা দেয় খেলাধুলার তহবিলে। সেই হিসাবে প্রতিবছর ১২ লাখ ৫০ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা হয়। নিয়মানুযায়ী, সেই টাকা খেলাধুলার উন্নয়নকাজে ব্যয় হওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো শরীরচর্চা কেন্দ্র স্থাপন করা হয়নি, নিয়োগ দেওয়া হয়নি কোনো শরীরচর্চা শিক্ষক।তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, ধূপখোলার খেলার মাঠটি সংরক্ষণ করে ছাত্রদের মেধার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করা হোক।জহির হোসেন, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।