ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনযেখানে-সেখানে পারাপার কেন?ঢাকা পৃথিবীর বড় বড় শহরের মধ্যে অন্যতম। এই শহরে সড়ক বসবাসকারী মানুষের তুলনায় কম। সড়কগুলো আবার ভরে থাকে যানবাহনে। যানজটে দীর্ঘ অপেক্ষার পর ক্ষণিকের সবুজ সিগন্যাল পেলেই তারা চলতে শুরু করে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে। যানবাহনের পাশাপাশি চলতে থাকে পথচারী। রাস্তা পারাপারে রাস্তায় জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ, পাতালপথ দেওয়া থাকলেও সেগুলো ব্যবহারে তাদের তীব্র অনীহা।ফলে তীব্র ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ি পাশ কাটিয়ে রাস্তা পার হচ্ছে মানুষ। অনেক স্থানে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। তা ছাড়া অনেক জায়গায় বাধ্য হয়েই মানুষকে যত্রতত্র রাস্তা পার হতে হয় ঝুঁকি নিয়ে। এ জন্য দরকারি জায়গায় ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস দরকার। জনসাধারণকে রাস্তা পারাপারে ঝুঁকির বিষয়ে সচেতন করা উচিত। এ ছাড়া তাদের ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উৎসাহিত করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আতিউর রহমানশিক্ষার্থী, ঢাকা কলেজ।যানজটের সমাধানসরকারি প্রায় সব অফিস বাংলাদেশ সচিবালয়ে। আর বেশির ভাগ বেসরকারি অফিস মতিঝিলে। অর্থাৎ চাকরিজীবীর জনস্রোত সব নগরের একই দিকে। যদি সচিবালয়ের অর্ধেক অফিস শেরেবাংলা নগরে স্থাপন করা যেত। আর মতিঝিলের সব অফিস শেরেবাংলা নগরের আরও উত্তরে মিরপুরের দিকে স্থানান্তর করা যায়, তবে যে পরিমাণ মানুষ সকালে সচিবালয় ও মতিঝিলের দিকে যাত্রা করে তার অর্ধেক মানুষ উত্তরমুখী হয়ে যাত্রা শুরু করত। তখন একই দিকে মানুষের যাত্রার এত চাপ সৃষ্টি হতো না। তাই এই মুহূর্তে দরকার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস শেরেবাংলা নগর, আগারগাঁও ও মিরপুরের দিকে সরানো।তবে নতুন নতুন ভবন তৈরি করতে বিশাল অঙ্কের টাকার প্রয়োজন। এ ক্ষেত্রে যুক্তি হচ্ছে, উড়ালসেতু করতে যে পরিমাণ টাকা খরচ হবে, ওই পরিমাণ টাকায় বহু নতুন ভবন তৈরি সম্ভব। আর একদিকে সব অফিস থাকলে উড়ালসেতু করলে যানজট কমবে বলে আমার মনে হয় না। ঢাকা শহরের অফিস-আদালত বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া ছাড়া যানজট কমানো সম্ভব নয়। তাই যানজট সমস্যার সমাধান খুঁজতে হবে এই দৃষ্টিকোণ থেকে। সরকার কি বিষয়টা ভেবে দেখবে?মো. মিজানুর রহমানগ্রিন রোড, ঢাকা।