ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনদিনের বেলায় ডাকাতি?কয়েক দিন আগে ঢাকা শহরের অভিজাত এলাকা বনানীতে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বেশ চমকেই উঠতে হয়। কেননা বাসায় ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন তৎপর, তখন একই এলাকা বনানীর একটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটল। এ ছাড়া আজ এখানে কাল ওখানে ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেই চলছে। ঢাকার মানুষের জীবনের নিরাপত্তাও দিন দিন কমে আসছে। সড়ক দুর্ঘটনা, ভবনের ছাদ থেকে পড়ে, হাসপাতালে চিকিৎসকদের অবহেলায়, বখাটেদের অত্যাচারে, ছিনতাইকারী-চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের হাতে বিভিন্নভাবে মানুষ খুন হচ্ছে।এমনিতে ঢাকা শহরের মানুষকে যানজট, পানি-বিদ্যুৎ-গ্যাস-সংকট, গরমসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এখন আবার বাড়ছে বিভিন্ন অপরাধের সংখ্যা। কিন্তু এসব থেকে সাধারণ মানুষ কবে মুক্তি পাবে? কবে শান্তিতে চলাফেরা করতে পারবে, ব্যবসা করতে পারবে, ঘুমাতে পারবে? ঢাকা শহরের পরিবেশ শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া উচিত।আতিউর রহমানশিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজবস্তিবাসীর ফ্ল্যাটবস্তিবাসীর আবাসনের জন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে আবাসন প্রকল্প। ‘ভাসানটেক আবাসন প্রকল্প’ এমন একটি প্রকল্প, যাতে বস্তিবাসীদের থাকার কথা। কিন্তু ভাসানটেক আবাসন এলাকার কোনো ফ্ল্যাটে কী বস্তিবাসীদের কেউ থাকে? যেসব ব্যক্তির নামে ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে, তারা বস্তিবাসী বলে চিহ্নিত নয়। তাদের সবাই উচ্চবিত্ত ও মধ্যবিত্তশ্রেণীর। এদের অনেকেরই ব্যক্তিগত গাড়ি রয়েছে। নামমাত্র মূল্যে সংগ্রহে থাকা সত্ত্বেও অধিক মূল্যে ক্রয় করে প্রকল্পের নামে—এটা কীভাবে হচ্ছে তা বোধগম্য নয়।তাই আবারও আবাসন প্রকল্পে কামরাঙ্গীরচরের বস্তিবাসীর জন্য স্বপ্নের ফ্ল্যাটের ঘোষণা কতটা গ্রহণযোগ্য—এটাই এখন বিবেচ্য।বাসস্থান তৈরি করে তা প্রকৃত বস্তিবাসীর মধ্যে হস্তান্তর করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুক১০৩ মানিকদি, ঢাকা সেনানিবাস