ডাকবাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনউত্তরায় যানজটরাজলক্ষ্মী মোড় উত্তরা মডেল টাউনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক স্থান। সকাল থেকে রাত পর্যন্ত ওই মোড় এলাকা জমজমাট থাকে। বেশ কিছু বহুতল বাণিজ্যিক ভবন আছে এখানে। কিন্তু গাড়ি রাখার নিজস্ব জায়গা বেশির ভাগ ভবনেই নেই। অনেক ভবনের গাড়ি রাখার জায়গায় দোকান তৈরি করা হয়েছে। বিপণিবিতানে ও বাণিজ্যিক ভবনের গাড়ি আশপাশের সড়কে রাখায় তীব্র যানজট হয়।উল্লেখ্য, রাজলক্ষ্মী মোড় হয়ে অনেক যানবাহন বিভিন্ন জায়গায় চলাচল করে। মোড়ের আশপাশের ফুটপাত দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে থাকে। ফুটপাত ও রাস্তা দখল করে যানবাহন রাখায় পথচারীরা দুর্ভোগে পড়ে। এখানে মোড়ের পাশেই একটি স্থানে দুই-তিন মাস ধরে ইট-সুরকি স্তূপ করে রাখায় চলাফেরায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।সবাই জানে যে বহুতল ভবনের নিজস্ব গাড়ি রাখার জায়গা থাকতে হবে। অথচ রাজলক্ষ্মী মোড়ের আশপাশের বিপণিবিতান ও বাণিজ্যিক ভবনগুলোয় গাড়ি রাখার নিজস্ব জায়গা নেই। এতে রাজলক্ষ্মী মোড়ে যানজট লেগেই থাকছে। এই যানজটের প্রভাব পড়ছে ঢাকা-ময়মনসিংহ সড়কে। এতে শুধু নগরবাসী নয়, দূরপাল্লার বাসের যাত্রীদেরও যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে উত্তরাবাসীকেই বেশি নাকাল হতে হচ্ছে যানজটে।তাই রাজলক্ষ্মী মোড়ে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ কমাতে হলে বহুতল বিপণিবিতান ও বাণিজ্যিক ভবনগুলোর গাড়ি রাখার জায়গা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ফুটপাত ও সড়ক থেকে নির্মাণসামগ্রী ও হকারের পসরা সরাতে হবে। আবার রাজলক্ষ্মী মোড়ের ডিএমপি ট্রাফিক বিভাগে পর্যাপ্ত কর্মী নিয়োজিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি আশা করছি।আহমেদ আলীজয়নাল মার্কেট, আজমপুর, উত্তরা।