ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে; যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনবস্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণহীনঢাকা শহরে দেশের প্রতিটি জেলার একজন হলেও জীবনের তাগিদে বাস করছে। তাদের মধ্যে কেউ উচ্চপদস্থ কর্মকর্তা আবার কেউ মধ্যমানের কর্মজীবী, কেউ বা হকার। আরও একটা অংশ রয়েছে বেকার। নিম্নবিত্ত কর্মজীবীরা বস্তি নামের আবাসস্থলটি গড়ে তোলে। তাদের মধ্যে বেশির ভাগ অশিক্ষিত। শিক্ষার আলো নেই বললেই চলে। যেখানে শিক্ষা নেই, সেখানে সচেতনতাও তেমন থাকে না। জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রচারণা চালানো হচ্ছে বিজ্ঞাপন, ব্যানার ও শোভাযাত্রার মাধ্যমে। এতে করে সচেতন সমাজ নিয়ন্ত্রণপদ্ধতি মেনে চলার চেষ্টা করছে। কিন্তু নগরে বহু এলাকায় বস্তি রয়েছে, সেগুলোয় জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। শিক্ষার জ্ঞান নেই বলে বিজ্ঞাপন, ব্যানার, শোভাযাত্রা এসব পদ্ধতিতে তাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ, তারা যেন নগরের বস্তিগুলোতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি সংস্থা তৈরি করে। এই সংস্থা বস্তিতে সরেজমিনে পরিদর্শন করে বস্তিবাসীকে বোঝাবে যে জনসংখ্যা বৃদ্ধিতে তাদের নিজেদের কী সমস্যা তৈরি হচ্ছে এবং তা দেশের জন্য কত বড় ক্ষতি বয়ে আনছে। সেলিনা হাসানকালাচাঁদপুর, ঢাকা।প্রসঙ্গ বাসভাড়াঅনেক তো হলো ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বাসযাত্রী বনাম কন্ডাক্টরের হাতাহাতি। তারপর? ১০ বা ১৫ টাকা অতিরিক্ত ভাড়া সয়ে নিচ্ছে যাত্রীরা। যাত্রীবাহী পরিবহনগুলো কি অভিনব কায়দায় প্রশাসনের নাকের ডগায় বসে হাতিয়ে নিচ্ছে আমাদের মতো নিরীহ জনগোষ্ঠীর কষ্টার্জিত টাকা। খিলগাঁও, মালিবাগ, রামপুরা, মধ্যবাড্ডা, বসুন্ধরা, বিশ্বরোডের টিকিট কাউন্টার বাসগুলোর বেহালের সঙ্গে সংগতি না রেখে লাগামহীন বেড়ে ওঠা এই অসংগত ভাড়া কতটা যৌক্তিক? কেউ কি নেই দেখার? বিনীত অনুরোধ, জ্বালানি তেল ও সিএনজির মূল্যের সঙ্গে সংগতি রেখে বাসভাড়া নির্ধারণ করুন।মো. পারভেজ আলমউত্তরা, ঢাকা।