ডাকবাক্স
এই নগরে বাস করতে বা পথ চলতে আপনাকে প্রতিনিয়ত নানা ঘটনার মুখোমুখি হতে হচ্ছে—যার কোনোটা মজার, কোনোটা যন্ত্রণার। হয়তো আপনার চোখে পড়ছে অনেক অসংগতিও। যথাযথ কর্তৃপক্ষ একটু সচেতন হলেই হয়তো এগুলোর সমাধান সম্ভব। নগরের ভালো-মন্দ সব দিক নিয়েই আমাদের কাছে চিঠি লিখুন বা ই-মেইল করুনজনবহুল স্থানে ধূমপান কেন?বিশ্বের অন্যতম জনবহুল নগর ঢাকা। এই নগরে প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে কাজের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। চলাচলে করতে গিয়ে মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে ধূমপানজনিত সমস্যা অন্যতম। যেখানে-সেখানে চলছে ধূমপান। যারা ধূমপান করে না, তারাও ধূমপায়ীদের কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জনবহুল স্থানে ধূমপান আইনত দণ্ডনীয় হলেও এর কোনো প্রয়োগ না থাকায় ধূমপায়ীরা যেখানে-সেখানে ধূমপান করে যাচ্ছে। অধূমপায়ীরা অনেক সময় প্রতিবাদ করেও কোনো ফল পাচ্ছে না। দোকানপাট, বিপণিবিতান, বাসস্ট্যান্ড, রেলস্টেশন—এমনকি ঢাকা শহরের যানবাহনের মধ্যেও ধূমপান করা হচ্ছে।কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আইন সংশোধন করে প্রকাশ্য ধূমপানে কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হোক এবং এর প্রয়োগও যথাযথ করা হোক।জাহিদ হাসানশিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ।ঢাকা ওয়াসার দূষিত পানিঅনেক দিন ধরে লক্ষ করছি, ঢাকা ওয়াসার দূষিত পানি সরবরাহের কারণে তথাকথিত বিশুদ্ধ পানি হিসেবে জারে করে পানি বিক্রি হচ্ছে। বিশুদ্ধ পানির গ্রাহক থাকায় এ ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ভালোই ব্যবসা করে যাচ্ছে। অথচ ঢাকা ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহের নিশ্চয়তা দিলে, গ্রাহকদের কাছ থেকে লিটারপ্রতি মূল্য ধার্য করলে, এসব মানহীন পানির ব্যবসা থাকত না। অনেক এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ রয়েছে। পানির সঙ্গে আসছে ময়লা।‘নিরাপদ পানি পান করুন, সুস্থ থাকুন’ স্লোগান দিয়ে লাভ কী? অবিলম্বে ঢাকা ওয়াসার বিশুদ্ধ পানি পান করার নিশ্চয়তা চাই।এ কিউ এম মাহফুজ উল্লা২৪৪ উত্তর শাহজাহানপুর, ঢাকা।